কর্ণফুলীতে শ্রমিক লীগের দুই সদস্য গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন কর্ণফুলী বৈরাগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর বন্দর এলাকার নুর মোহাম্মদ মেম্বারের বাড়ির আব্দুল ছাত্তারের ছেলে মো. জাহেদ মিয়া (২১) এবং একই ওয়ার্ডের শাহাদাত নগর এলাকার সেকান্দর চৌধুরীর বাড়ির মো. সিরাজের ছেলে মোক্তার হোসেন প্রকাশ সুজন (২০)।

কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধচকরিয়ায় বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু