রোটারি ক্লাব অব ইসলামাবাদের রোটারি স্কুল পরিদর্শন

| রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ ও মানোন্নয়নে রোটারি ক্লাব অব ইসলামাবাদ চট্টগ্রামের উদ্যোগে পরিচালিত রোটারি স্কুল পরিদর্শন করেছেন ডা. ইশতিয়াক এ. জামান। তিনি রিপসা টিমের কান্ট্রি কো–অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ১৯৯২ সাল থেকে ক্লাবটি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াচ্ছে।

গতকাল শনিবার চট্টগ্রামের তুলাতলী, সিআরবি এলাকায় ক্লাব পরিচালিত রোটারি স্কুল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি স্কুলের শিক্ষা কার্যক্রম ও শিশুদের সঙ্গে সময় কাটান। অনুষ্ঠানে রোটারি স্কুলের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন ও কবিতা আবৃত্তি করে অতিথিদের স্বাগত জানায়।

অনুষ্ঠানে ডা. ইশতিয়াক এ. জামান জানান, আগামী বছর থেকে জাতীয় শিক্ষাক্রমের শ্রেণিকক্ষে রোটারির ঋড়ঁৎ–ডধু ঞবংঃ (চারমুখী নীতি) অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁর মতে, শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে এই নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি রোটারি ক্লাব অব ইসলামাবাদ, চট্টগ্রামের শিক্ষা ও মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। রোটারিয়ান সেলিম রেজা সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট উস্তাদ এম আজিজুল ইসলাম, চার্টার মেম্বার ওসমান গনি মনসুর, শওকত হোসেন,মো. শফিকুল আলম খান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন, ইসহাক চৌধুরী,ইঞ্জিনিয়ার আলতাফ মোহাম্মদ হান্নান, ডা. আসিফ ইকবাল এবং রোটারিয়ান আদিবা ওয়াদুদ ।

উপস্থিত ছিলেন রোটারিয়ান সিদ্দিকুর রহমান, নজরুল ইসলাম নান্টু, মিনহাজ উদ্দিন নাহিয়ান, হাসানুজ্জামান শান্ত, ক্যাপ্টেন আতিকুর রহমান ও এম এ মতিন। এ ছাড়া রোটার‌্যাক্ট ক্লাব অব ইসলামাবাদের প্রেসিডেন্ট তানিয়া মাহিসহ ক্লাবের অন্যান্য সদস্য অনুষ্ঠানের আয়োজন ও পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটারী বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে গল্প আহরণ প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু