কাপ্তাই সেনাবাহিনী পরিচালিত শিশু নিকেতন স্কুলে গতকাল শনিবার সমপ্রীতি স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলাসহ পাশ্ববর্তী রাঙ্গুনিয়া, রাউজান এবং চট্টগ্রাম থেকে মোট ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৮১ জন শিক্ষার্থী সমপ্রীতি স্কলারশিপ পরীক্ষায় অংশ নেয়। শিশু নিকেতন স্কুলের প্রিন্সিপ্যাল রেহানা আক্তার রেখা জানান, সুষ্ঠ ও সুশৃঙ্খলভাবে সমপ্রীতি স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই জোনের উপ–অধিনায়ক মেজর জিয়াউর রহমান পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন এবং সার্বিক আয়োজনে সন্তোষ প্রকাশ করেন। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা এবং সনদপত্র তুলে দেওয়া হবে।










