রাঙামাটিতে ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভা

| রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

রাঙামাটিতে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উদ্যোগে স্থানীয় প্রকৌশলী ও নির্মাণসামগ্রী ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার শহরের বনরুপায় একটি ক্যাফে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ডায়মন্ড সিমেন্টের ডিজিএম কামরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের জিএম আবদুর রহিম। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি নির্মাণসামগ্রী ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হাজী মোহাম্মদ রোকন উদ্দিন। সভায় ডায়মন্ড এক্সট্রিম, ডায়মন্ড কোস্টালপ্লাস ও ডায়মন্ড এক্সট্রাপাওয়ার সিমেন্টের গুণগত মান, বিশেষ বৈশিষ্ট্য ও ব্যবহারিক সুবিধা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সেরা বিক্রেতাদের সম্মাননা প্রদান করা হয়। এতে বক্তব্য রাখেন রাঙামাটি নির্মাণসামগ্রী ব্যবসায়ী সমবায় সমিতির সহ–সভাপতি মো. মুজিবুর রহমান, প্রকৌশলী প্রবীর দাশ, প্রকৌশলী পুষ্পধন চাকমা এবং ডায়মন্ড সিমেন্টের টেকনিক্যাল সার্ভিসেসের এজিএম ইঞ্জিনিয়ার ইশতিয়াক রায়হান মাহমুদ।

বক্তারা বলেন, নিরাপদ ও টেকসই অবকাঠামো নির্মাণে মানসম্মত সিমেন্টের বিকল্প নেই। প্রকৌশলী, ব্যবসায়ী ও গ্রাহকদের পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে নির্মাণশিল্পের উন্নয়নে ডায়মন্ড সিমেন্ট আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ির চেঙ্গী নদীতে মিলল মৃগীরোগে আক্রান্ত যুবকের মরদেহ