প্রিমিয়ার ভার্সিটিতে দুদিনব্যাপী পিইউসিসি টেক ফেস্ট

| বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ at ৫:৩২ পূর্বাহ্ণ

উদ্ভাবন, প্রযুক্তি, সৃজনশীলতা ও দক্ষতা বিকাশের লক্ষ্য নিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাবের সহযোগিতায় ২ দিনব্যাপী ‘পিইউসিসি টেক ফেস্ট’ অনুষ্ঠিত হয়। ৩০ জুন থেকে ১ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হাজারী লেইন ভবনে আয়োজিত প্রযুক্তি উৎসবে ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এতে মোট ৭টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজিত ইভেন্টের মধ্যে ছিল প্রোগ্রামিং কনটেস্ট, সাইবার সিকিউরিটি সিটিএফ, ইউআই/ইউএঙ ডিজাইন হ্যাকাথন, ডেটাথন, প্রজেক্ট শোকেস, টেক টক, মিটআপ উইথ অ্যালামনি, টেক কুইজ এবং ফটোগ্রাফি কনটেস্ট।

এ উপলক্ষে গতকাল বুধবার হাজারী লেইন ক্যাম্পাস থেকে র‌্যালি বের হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, সিএসই বিভাগের শিক্ষকশিক্ষার্থী এবং কম্পিউটার ক্লাবের সদস্যবৃন্দ। সেশন পরিচালনা করেন মোহাম্মদ ইকবাল হাসান। অ্যালামনাইদের মধ্যে উপস্থিত ছিলেন সরন বড়ুয়া, ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক নাসিফ, অভিষেক চৌধুরী। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালী পৌরসভায় ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা
পরবর্তী নিবন্ধধর্মপুর উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা