বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সম্প্রতি ফটিকছড়ির ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি ১৯৯৮ ব্যাচের সহযোগিতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
প্রতিযোগিতায় নবম শ্রেণির তার্কিক দল চ্যাম্পিয়ন হয় এবং রানারআপ হয় সপ্তম শ্রেণি। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ছয়টি ইভেন্টে ৩৬ জন শিক্ষার্থী অংশ নেয়। দুপুরে চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল ‘জলবায়ু রক্ষায় জনগণের ভূমিকাই মুখ্য’। বিজয়ী দলে ছিল তাসনিয়া তাবাস্সুম আনিসা, মাইশা ইসলাম, ফাইরোজ জান্নাত ইসরা, ওয়াহিদা নেজাম ফারিহা এবং রানার্সআপ দলে জান্নাতুল ওয়াসিফা, নয়ন মণি, তাসনিম সিদ্দিকা তাসপিয়া ও আলিফা বিনতে ফয়েজ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরাম উল্লাহর সভাপতিত্বে এতে বিচারকের দায়িত্ব পালন করেন নানুপুর নায়লা কবির কলেজের প্রভাষক মোহাম্মদ খালেদ সরোয়ার, মো. রবিউল হোসেন ও ফারজানা ইয়াসমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আকরাম হোসেন, ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী, মোহাম্মদ ইউসুপ, সাংবাদিক এস এম আক্কাছ, সোলাইমান আকাশ, মোহাম্মদ ইউসুফ আরফাত, মোহাম্মদ তৈয়ব, গিয়াস উদ্দীন ও মিন্টু কুমার রায়। প্রেস বিজ্ঞপ্তি।











