গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ সুব্রত বরণ বড়ুয়ার বিদায় সংবর্ধনা

| বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ at ৫:৩৪ পূর্বাহ্ণ

গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়ার বিদায় উপলক্ষ্যে কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে সম্মাননা সভা গত ২৭ জুন শিক্ষক পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষকে শিক্ষা বোর্ড, বিসিএস সমিতি, চট্টগ্রামের বিভিন্ন কলেজ, গাছবাড়িয়া কলেজ শিক্ষক পরিষদ, কলেজ কর্মচারী পরিষদ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা, ক্রেস্ট, ছবি, উপহার ও সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ‘সুব্রত সারস্বত’ নামে বিদায়ী স্মারক গ্রন্থ প্রকাশিত হয়।

গাছবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এমদাদ হোসাইনের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঊর্মি বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক ড. সৌমেন বড়ুয়া। প্রভাষক খুরশিদ জাহান ও প্রভাষক মুহাম্মদ জোবাইর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মাউশি, চট্টগ্রামের পরিচালক প্রফেসর ফজলুল কাদের চৌধুরী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর মোস্তফা কামরুল আক্তার, প্রফেসর রেজাউল করিম ও প্রফেসর মো. ইলিয়াস উদ্দীন আহমেদ, অধ্যক্ষ প্রফেসর এনামুল হক, প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, প্রফেসর মতিয়ুর রহমান, প্রফেসর রণজিৎ কুমার দত্ত, প্রফেসর হামিদুল হোসেন সিদ্দীকি, প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, প্রফেসর আবদুল আলিম, প্রফেসর সুষেন বড়ুয়া, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর বেনুয়ারা বেগম, বান্দরবান সরকারি অধ্যক্ষ প্রফেসর আবসার উদ্দীন, বাকলিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহানা বেগম, চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শওকত ইকবাল ফারুকী, সিটি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জসিম উদ্দীন, ফটিকছড়ি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল খালেক, রামু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হাছানুল ইসলাম, হাটহাজারী কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ, চকরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মহসিন রেজা, বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. রিয়াজুল হক, . শামছুদ্দীন আজাদ, উপাধ্যক্ষ প্রফেসর শাহনাজ বেগম, প্রফেসর মুজিবর রহমান, প্রফেসর শরমিন আক্তার, প্রফেসর কৃষ্ণা বড়ুয়া, প্রফেসর ফরিদ আহমেদ চৌধুরী, প্রফেসর বীণাপাণি চক্রবর্তী, শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর দিদারুল আলম, অধ্যক্ষ সুপ্রতিম বড়ুয়া, অধ্যক্ষ শোভন কৃষ্ণ চৌধুরী, প্রধান শিক্ষক রণজিৎ বড়ুয়া, শাহজাহান আজাদ, সাংবাদিক মো. নুরুল আলম, প্রফেসর প্রদীপ কুমার দেব, অধ্যাপক মো. সাইফুদ্দিন, অধ্যাপক নুপুর শর্মা, অধ্যপক উজ্জ্বল বড়ুয়া, প্রভাষক জান্নাতুল নাঈম, প্রভাষক বাহা উদ্দিন, প্রভাষক মুনমুন দে, ভারপ্রাপ্ত প্রধান সহকারী মিজান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধর্মপুর উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধবাঁক পেরুতেই লোহার রড