নতুনব্রিজ এলাকা থেকে ৬০ হাজার ইয়াবাসহ কক্সবাজারের যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

নগরের বাকলিয়া থানার নতুনব্রীজ এলাকা থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ মো.আরিফ উল্লাহ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দুপুর সোয়া ১টার দিকে শহীদ বশরুজ্জামান গোলচত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো.আরিফ উল্লাহ, কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দারিয়ার দিঘি এলাকার নুরুল কবিরের ছেলে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, বুধবার দুপুরে শহীদ বশরুজ্জামান গোলচত্বর এলাকায় পুলিশ বঙের সামনে পাকা সড়কে সন্দেহভাজন এক ব্যক্তি কাঁধে থাকা ব্যাগ নিয়ে যাচ্ছিল। তার ব্যাগ তল্লাশি করে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএসএসসির ধর্ম বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ১১০৯ জন
পরবর্তী নিবন্ধজুম’আর খুতবা