রাউজানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি | রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ৬:০৪ পূর্বাহ্ণ

রাউজানে বিদেশি পিস্তলসহ ইরফান হোসেন মুরাদ (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডস্থ রাবার বাগান এলাকায় চট্টগ্রাম–রাঙামাটি সড়কে একটি রেজিস্ট্রেশনবিহীন ড্রাম ট্রাককে সন্দেহজনকভাবে আটক করে তল্লাশি করে পুলিশ। তল্লাশির একপর্যায়ে ড্রাম ট্রাক চালকের সিটের নিচে বিশেষ কৌশলে রক্ষিত অবস্থায় ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় মুরাদকে গ্রেপ্তার করা হয়। মুরাদ রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদের খীল গ্রামের রুস্তম শাহার বাড়ির মো. জসিমের ছেলে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গতকাল রাত ১২টার দিকে জানান, বিদেশি পিস্তলসহ এক যুবকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নিয়ে অভিযান চলমান আছে। আগামীকাল (আজ রোববার) আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধসেন্ট মার্টিনে ‘চিংড়ি’ খাওয়ার পর শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকের
পরবর্তী নিবন্ধবায়েজিদে স্থানীয়দের সাথে কাগতিয়া দরবারের অনুসারীদের সংঘর্ষ