এসএসসির ধর্ম বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ১১০৯ জন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ধর্ম বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১১০৯ জন। গতকাল (মঙ্গলবার ) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কঙবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ২১৮টি কেন্দ্রে একযোগে ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা এবং খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৫ হাজার ৯৭০ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৪ হাজার ৮৬১ জন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ১০৯ জন।

জেলাভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী, চট্টগ্রামে ৭৫১ জন, কঙবাজারে ১৭১ জন, রাঙামাটিতে ৬৩ জন, খাগড়াছড়িতে ৭৪ জন এবং বান্দরবানে ৫০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
পরবর্তী নিবন্ধনতুনব্রিজ এলাকা থেকে ৬০ হাজার ইয়াবাসহ কক্সবাজারের যুবক গ্রেপ্তার