দুদক ও ফটিকছড়ি উপজেলা প্রশাসনের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

| মঙ্গলবার , ৩০ জুন, ২০২৬ at ৫:৫৬ পূর্বাহ্ণ

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস গত ২৩ জুন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুদক, সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম২ এর সহযোগিতায় ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ফটিকছড়ি দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।

পৌরসদরস্থ বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে প্রতিযোগিতা উদ্বোধন করেন ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। মুখ্য আলোচক ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম রেজা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ কামরুল হায়দারের সভাপতিত্বে সার্বিক পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক পল্লবী খাস্তগীর।

বিচারক ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ছফি উল্লাহ, প্রকল্প কর্মকর্তা আলী নুর মিয়াজী, একাডেমিক সুপারভাইজার আকরাম হোসেন। প্রতিযোগিতায় ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউৎসবে নিত্যপণ্যের দাম কমিয়ে চট্টগ্রামে নতুন দৃষ্টান্ত
পরবর্তী নিবন্ধআধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে