ডেঙ্গু চিকিৎসার হালনাগাদ গাইডলাইন নিয়ে আলোচনা

চমেকে বৈজ্ঞানিক সেমিনার

| বৃহস্পতিবার , ১৩ আগস্ট, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ডিপার্টমেন্ট অব মেডিসিন ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন চট্টগ্রাম ব্রাঞ্চের উদ্যোগে বৈজ্ঞানিক সেমিনার গতকাল বুধবার সকালে সিএমসির নিউ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যৌথভাবে সভাপতিত্ব করেন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুস সাত্তার এবং বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন চট্টগ্রাম ব্রাঞ্চের আহ্বায়ক ও চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জসীম উদ্দিন।

সেমিনারে ডেঙ্গু চিকিৎসার হালনাগাদ গাইডলাইন ও ডেঙ্গু প্রতিরোধ উপায় নিয়ে আলোচনা হয়।

মেডিসিন বিভাগের রেসিডেন্ট ফিজিশিয়ান ডা. রিয়াসাদ সাহাবুদ্দিনের সঞ্চলনায় এতে অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, চমেকের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুর রব, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি প্রমুখ।

ডেঙ্গু রোগের বর্তমান পরিস্থিতির ওপর আলোচনা করেন মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. হাবীব হাসান, সহকারী অধ্যাপক ডা. রবিউল আলম মো. এরফান উদ্দিন ও সিনিয়র কনসালটেন্ট ডা. নুর মোহাম্মদ।

সেমিনারে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন চট্টগ্রাম ব্রাঞ্চের আজীবন সদস্য এবং মেডিসিন বিভাগের ফ্যাকাল্টিগণ, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার মেডিসিন, শিশু ও গাইনী ও অবস কনসালটেন্টগণ, রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ও নার্সিং স্টাফরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআয়কর আইনের ওপর কিছু সংশোধনী প্রস্তাব পেশ
পরবর্তী নিবন্ধপাহাড়ের জীববৈচিত্র্য ও পরিবেশ বিষয়ক প্রকাশনা প্রকৃতি’র মোড়ক উন্মোচন