ট্রাম্পের গাজা কূটনীতিকে লজ্জাজনক বললেন মাক্রোঁ

জাতিসংঘে বিদায়ী ভাষণ

| বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

গাজায় ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার দাবি উড়িয়ে দিয়ে পুরো বিষয়টিকে বিশ্ববাসীর জন্য লজ্জাজনক বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। তিনি বলেন, তথাকথিত ওই শান্তি ঘোষণার পরও গাজায় কোনো মানবিক করিডোর এক মুহূর্তের জন্যও চালু হয়নি।

আগামী বছর মে মাসে দায়িত্ব ছাড়ার আগে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে নিজের বিদায়ী ভাষণে ট্রাম্পের গাজা নীতি নিয়ে এই কঠোর সমালোচনা করেন ফরাসি প্রেসিডেন্ট। একই পডিয়াম থেকে ট্রাম্প তার গাজা পরিকল্পনাকে ঐতিহাসিক কূটনৈতিক সাফল্য হিসেবে দাবি করার মাত্র কয়েক ঘণ্টা পর সাধারণ পরিষদের অধিবেশনে এই বক্তব্য দেন মাক্রোঁ। খবর বিডিনিউজের।

পডিয়ামে হাত চাপড়ে নিজের বিদায়ী ভাষণে ফরাসি প্রেসিডেন্ট বলেন, এক বছর আগে এই একই জায়গায় প্রায় ডজনখানেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল। আমি অনেকের কটাক্ষ শুনি, স্বীকৃতি তো শুধুই কাগজের টুকরো, বাস্তবতার দিকে তাকান। তিনি বলেন, গাজার এই পরিস্থিতিতে আমরা নিষ্ক্রিয় থাকলে আমাদের বিশ্বাসযোগ্যতা কোথায় গিয়ে ঠেকবে?

পূর্ববর্তী নিবন্ধপ্রথমবারের মতো মুখোমুখি লড়াইয়ে মানুষ ও রোবট
পরবর্তী নিবন্ধট্রাম্প-শি বৈঠকের আগে যুক্তরাষ্ট্রকে রেড লাইন মনে করিয়ে দিল চীন