চীনের উত্তরাঞ্চলীয় শানশি প্রদেশের রাজধানী ও বৃহত্তম শহর তাইইউয়ানে একটি বহুতল ভবনে আগুন লেগে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার স্থানীয় সময় বিকাল ৪টা ৫৯ মিনিটে ভবনটিতে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার মধ্যেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়। ৩৮ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোববার গভীর রাতে আহতদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। খবর বিডিনিউজের।
কী থেকে আগুনের সূত্রপাত হয়েছিল তা পরিষ্কার হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে।












