বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি

| মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৯:২০ পূর্বাহ্ণ

বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের নতুন ২৯ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া অনুবিভাগ থেকে গত ৩ নভেম্বর জারি করা এক আদেশে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিব উল্লাহ জন। সহ–সভাপতি হিসেবে রয়েছেন আদিল হোসাইন লোবেল, মো. আবদুল্লাহ, ইঞ্জিনিয়ার জাহিদুল আলম, মো. মাহবুব আলম সুমন, রুমান হোসাইন ও মো. আসিফ মালেক। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাসেদুর রহমান (নয়ন)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. খালেদ আব্দুল্লাহ (বাবু) ও মো. নাজমুল ইসলাম খান নাদিম। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রনি দাশ। কমিটিতে সদস্য হিসেবেও রয়েছেন ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। জাতীয় ক্রীড়া পরিষদের আদেশে বলা হয়েছে, গঠিত অ্যাডহক কমিটি আদেশ জারির পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

পূর্ববর্তী নিবন্ধআকবর ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট আজ শুরু