‘২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত’

ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের

| সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:৪৬ পূর্বাহ্ণ

ভারতে ২০২৯ সালের লোকসভা নির্বাচনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের পতন হবে বলে ভবিষদ্বাণী করেছেন কক্‌রোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। কেন্দ্রের সরকার পরিবর্তনের জন্যও দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে। শনিবার কেরালার কোচিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত একটি প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন দীপকে। তবে সেই অনুষ্ঠানে তিনি স্পষ্ট করে জানান, নির্বাচনের মাধ্যমেই একমাত্র সরকার পরিবর্তন সম্ভব। পাশাপাশি, দেশের নির্বাচনি ব্যবস্থাকে স্বাধীন ও নিরপেক্ষ করার দাবিও তুলেছেন তিনি। খবর বিডিনিউজের।

ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর পক্ষ থেকে মোদীর ক্ষমতায় থাকা নিয়ে করা দাবির প্রসঙ্গ টেনে দীপকে বলেন, ‘২০২৯ সালের জন্য প্রস্তুত থাকুন। তিনি নিশ্চিতভাবে ক্ষমতা থেকে সরে যাবেন।’ সভায় উপস্থিত জনতার উদ্দেশে বারবার তিনি প্রশ্ন করেন, ২০২৯ সালে মোদী ক্ষমতা হারাবেন কি না? তার এই প্রশ্নে প্রতিবাদীদের মধ্যে রীতিমতো উচ্ছ্বাস দেখা যায়।

দীপকের দাবি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ প্রয়োজন। তিনি বলেন, ‘জ্ঞানেশ কুমারকে যেতে হবে। তিনি গেলে নরেন্দ্র মোদীও চলে যাবেন।’

পূর্ববর্তী নিবন্ধএবার ইরানের স্থলপথ অবরোধ করতে ২০ সদস্যের টাস্কফোর্স গড়ছে যুক্তরাষ্ট্র