বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা আইনজীবী সমিতির সভা

| সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির সহসভাপতি নিলুফার ইয়াসমিন লাভলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সমিতির সাবেক সভাপতি আবদুস সাত্তার। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনু্‌দ্দীন। প্রধান অতিথি বলেন, ৭ নভেম্বরের সিপাহী–জনতার বিপ্লবের মাধ্যমেই এদেশের মানুষ বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীনতার আসল স্বাদ পেয়েছে। সমিতির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সদস্য মো. আকবর আলী, সিনিয়র সদস্য মো. আবু তাহের, শফিউল হক চৌধুরী সেলিম, ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, জসিম উদ্দিন হিমেল, ইকবাল হোসাইন। উপস্থিত ছিলেন তৌহিদ হোছাইন সিকদার, বিলকিস আরা মিতু, মো. সরোয়ার হোসাইন (লাভলু), আলী আকবর, শেখ মো. ফয়সাল উদ্দিন, মোমেনুল হক, মোহাম্মদ হাসান, মোক্তার উদ্দিন সাগর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে হবে