ইঞ্জিনিয়ার এ.টি.এম নাজির

| সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এ এস এম জাহেদ এবং সাউদার্ন মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানমের পিতা ইঞ্জিনিয়ার এ.টি.এম নাজির বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। আনোয়ারা উপজেলার জুঁইদন্ডি ইউনিয়নের মাওলানা গোলাম বারী বাড়ির কৃতী সন্তান ইঞ্জিনিয়ার এ.টি.এম নাজিরের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদে জোহর চমেক হাসপাতালের মসজিদে প্রথম নামাজে জানাযা এবং বাদে আছর নিজ গ্রামে দ্বিতীয় নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ইঞ্জিনিয়ার এ.টি.এম নাজিরের মৃত্যুতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এবং বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন চট্টগ্রাম শাখার বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমাবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিবিইউএফটির শিক্ষার্থীদের ফ্যাশন পোর্টফোলিও প্রদর্শনী