রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের ৭১তম নিয়মিত সভা গত বুধবার চট্টগ্রাম ক্লাবের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান আহমেদ জামাল নাসের চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রোটারিয়ান সৈয়দ মো. আজিজ নাজিম উদ্দিন, ড. ইঞ্জিনিয়ার সুদীপ কুমার পাল, রাটারিয়ান মোহাম্মদ মহিউদ্দিন, রোটারিয়ান ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া, মো.রিয়াদ এবং রোটারিয়ান সৈয়দ মিয়া হাসান। অনলাইনে সভায় যুক্ত হন রোটারিয়ান মোহাম্মদ রিজওয়ান শাহিদী ও ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ সাইফুদ্দিন। অতিথি ছিলেন মালয়েশিয়ার রোটারি ক্লাব অব মেলাওয়াতির রোটারিয়ান ইঞ্জিনিয়ার ড. দিলেপন নায়ার এবং রোটারিয়ান মো. নজরুল ইসলাম নান্টু। সভায় ক্লাবের সাংগঠনিক অগ্রগতি, ক্লাব সার্ভিস, কমিউনিটি সার্ভিস, ভোকেশনাল সার্ভিস ও আন্তর্জাতিক সেবা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা মানবকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।











