মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮

| সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

মিশরের গিজা প্রদেশের কাছে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং ৮৮ জন আহত হয়েছে। গতকাল রোববার এই দুর্ঘটনায় ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয় এবং একটি প্রধান রেললাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয় বলে জানিয়েছে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়। মিশরের রাষ্ট্রীয় রেল কর্তৃপক্ষ বলছে, কায়রো থেকে প্রায় ৭৬ কিলোমিটার দক্ষিণে এই সংঘর্ষ হয়। গিজা থেকে ফায়ুমগামী একটি যাত্রীবাহী ট্রেন কায়রো থেকে আসোয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। খবর বিডিনিউজের।

তীব্র ধাক্কার কারণে ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়। জরুরি উদ্ধারকারী দলগুলো দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে যায়। উদ্ধারকর্মীরা ট্রেনের ধ্বংসাবশেষ পরিষ্কার এবং সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে কাজ করেন।

পূর্ববর্তী নিবন্ধ১২ বিলিয়ন ডলার ছাড়াল রেমিটেন্স
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে আগুনে পুড়েছে ৬ বসতঘর