বোয়ালখালীতে মুক্তিযোদ্ধা সংসদের বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

| সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:১৮ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে মুক্তিযোদ্ধা সংসদ বোয়ালখালী উপজেলা কমান্ডের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মুক্তিযোদ্ধা আবদুল লতিফের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা শরৎ বড়ুয়ার সঞ্চালনায় এতে বক্তব্য দেন যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা মীর ছগির আহমদ, মুক্তিযোদ্ধা আবু তালেব, মুক্তিযোদ্ধা সাহাব মিয়া।

এতে উপস্থিত ছিলেন–মুক্তিযোদ্ধা আলী মদন, মুক্তিযোদ্ধা ওবায়দুল আকবর, মুক্তিযোদ্ধা লাল মোহাম্মদ, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফারুক, মুক্তিযোদ্ধা রাজা মিয়া, মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক, মুক্তিযোদ্ধা শফিউর রহমান, মুক্তিযোদ্ধা আবু সৈয়দ, মুক্তিযোদ্ধা সৈয়দুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচসিক জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের পূষ্পার্ঘ অর্পণ
পরবর্তী নিবন্ধপশ্চিম গুজরায় দুইদিনব্যাপী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠান