মাইজভাণ্ডার শতরূপা সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রতি অনুষ্ঠিত হয়। ফটিকছড়ির নানুপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় কর্মসূচিতে অতিথি ছিলেন নানুপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তৌহিদুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মো. নজরুল ও মো. এরশাদ খান, সংঘের সভাপতি মোহাম্মদ আলী আজগর খান, সহসভাপতি মোহাম্মদ দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হামিদুল হাসান অনি, সাংগঠনিক সম্পাদক মো. শাবরাজ খান মিরাজ, মো. কাউছার খান, মো. রবিউল ইসলাম, মো. বাদল খান, মো. আলী মর্তুজা, মো. আবির খান, মো. কাইয়ুম খান, মো. সৌরভ খান, মো. তামিম ও মো. তাহসিন। প্রেস বিজ্ঞপ্তি।












