‘জ্ঞানার্জনের জন্য ছাত্র হতে হবে সারাজীবন’

সিটিবি ইন্টারন্যাশনাল স্কুলের পুরস্কার বিতরণ

| রবিবার , ২৪ মে, ২০২৬ at ১০:১৯ পূর্বাহ্ণ

নগরীর ফিরিঙ্গীবাজারস্থ সিটিবি ইন্টারন্যাশনাল স্কুল ও সিটিবি কালচারাল (সঙ্গীত) স্কুলের পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার (২২ মে) বিকালে নগরীর কেসিদে রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. তাপসী ঘোষ রায়। সিটিবি ইন্টারন্যাশনাল স্কুল ও সিটিবি কালচারাল স্কুলের চেয়ারম্যান অরুন কান্তি মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের প্রফেসর ড. কুন্তল বড়ুয়া। সিটিবি ইন্টারন্যাশনাল স্কুলের সহকারি প্রধান শিক্ষক রিনিক পাল মুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটিবি ইন্টারন্যাশনাল স্কুল ও সিটিবি কালচারাল স্কুলের পরিচালক রতন কান্তি দে, প্রবাল দে, রানা দাশ ও জগদীশ মল্লিক, সিটিবি কালচারাল স্কুলের অধ্যক্ষ দীপেন চৌধুরী, সিটিবি ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ কেয়া ভট্টাচার্য্য। শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সিটিবি কালচারাল স্কুলের শিক্ষার্থীরা। আরো উপস্থিত ছিলেন সুমি দত্ত, সংগীতা ভট্টাচার্য, তন্বী দাশ, শাহানাজ আক্তার, ঈশাত তাবাসসুম, নিশু আক্তার, অংকিতা দেওয়ানজী, সুদেষ্ণা দাশ তুলী, রতন দত্ত, কাজল মজুমদার, প্রদীপ দাশ পরাগ, রনধীন দে, অতশী দত্ত, গৌরি নন্দী, সেতু বিশ্বাস, রূপন চক্রবর্তী প্রমুখ। সংগীতানুষ্ঠানে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন গৌরী নন্দী, অদিতি চক্রবর্তী, পৌষালী দেবী, দিশা দাশ, ইন্দ্রনীল ভট্টাচার্য, অদ্রিতা দাশ, আরাধ্যা মল্লিক, মৃত্তিকা ভট্টাচার্য, কাজল মজুমদার, অরিন দেব, অরিত্র দেব, সঞ্চিতা দাশ, অনন্যা বড়ুয়া, দেবাঞ্জন দাশ, নিবিড় পাল, দিব্যরাজ মহাজন, সোমরাজ চৌধুরী, হিমাদ্রি দেবদত্ত, অংকন সুশীল, জগন্ময় দাশ, অয়ন সুশীল, ইপ্সিতা নন্দন ইস্মু, আদ্রনীল দাশ, সৌহার্দ্য ধর, হিমেল দত্ত, প্রদীপ দাশ পরাগ, সৌরভ দাশ, কিংশুক দত্ত, শ্রেয়ান দাশ, অর্নি চৌধুরী, শয়ন চন্দ্র দে, ঐন্দ্রিলা ঘোষ, নিলয় দাশ, প্রত্যয় নন্দী, অর্ঘ্য মিত্র, শ্রেয়স বিশ্বাস, মৌমিতা আচার্য, বুলবুল ময়না, পড়শী দাশ, ঋত্ত্বিকা দেবদত্ত, পৃথ্বিকা বড়ুয়া, স্নেহা পাল, তরী নন্দী, আদিশা মজুমদার, তৃষা চৌধুরী, ঐন্দ্রিলা বিশ্বাস, সেতু বিশ্বাস, অবন্তিকা দাশগুপ্তা, চন্দ্রিকা কর্মকার, আরাধ্যা শীল, আরাধ্যা দাশ, স্নেহাদ্রিতা দে, স্মরনীয়া দাশ, দেবযানী চৌধুরী, শ্রেয়সী দাশ, দ্বীপান্বিতা দত্ত, ত্রয়ী চৌধুরী, দীঘা দাশ, তনুশ্রী দাশ, সুদীপা চক্রবর্তী, স্নিগ্ধা সেন, নিধি রুদ্র, রণধীর দে, কৈশিকা মল্লিক, হাফিজা দোভাষ। অনুষ্ঠানে বক্তারা বলেন, জ্ঞানই আলো, জ্ঞানই শক্তি, জ্ঞানার্জনের জন্য ছাত্র হতে হবে সারাজীবন। আমরা যাঁরা অধ্যায়ন করি তারাই ছাত্র। তাঁরাই সমাজ ও রাষ্ট্রের দিশারী। জ্ঞানের পরম তপস্যা না করলে আলোর দেখা পাওয়া যায় না। জ্ঞানার্জন ছাড়া সমাজ অন্ধকারে ঢেকে থাকে। প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলে হবে না। নৈতিক, মূল্যবোধ সুশিক্ষায় শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসম্মিলিতভাবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
পরবর্তী নিবন্ধনজরুলের রচনা দেশের অনিবার্য বিপ্লবের প্রেরণা