সম্মিলিতভাবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

কক্সবাজার জেলা জামায়াতের বৈঠকে মুহাম্মদ শাহজাহান

| রবিবার , ২৪ মে, ২০২৬ at ১০:১৯ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ ভালো নেই। সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ ও হত্যাকাণ্ডের কারণে দেশবাসী উদ্বেগ ও উৎকণ্ঠায় দিনাতিপাত করছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে। নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে ব্যর্থ হলে দেশের মানুষ আবারো অধিকার প্রতিষ্ঠায় রাজপথে নেমে আসবে। তাই রাজনৈতিক প্রতিহিংসা ও বিভক্তি বাদ দিয়ে সম্মিলিতভাবে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করতে হবে। গতকাল শনিবার হাসপাতাল সড়কস্থ কঙবাজার জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মুফতি মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান, কঙবাজার শহর আমির আবদুল্লাহ আল ফারুক, সদর উপজেলা আমির অধ্যাপক খুরশিদ আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ভূমি সেবা সপ্তাহের সমাপনী
পরবর্তী নিবন্ধ‘জ্ঞানার্জনের জন্য ছাত্র হতে হবে সারাজীবন’