জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে আইআইইউসির অনুষ্ঠান আজ

| বুধবার , ৫ আগস্ট, ২০২৬ at ১১:০৮ পূর্বাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষ্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে আলোচনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ, গান ও আবৃত্তির মাধ্যমে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আইআইইউসি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। প্রধান আলোচক থাকবেন কবি ও দৈনিক যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার। বিশেষ অতিথি থাকবেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান। বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই শিশু নিকেতন স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
পরবর্তী নিবন্ধআশেকানে মোস্তফা তরুণ পরিষদের সুন্নী সম্মেলন কাল থেকে