জিম্বাবুয়েতে একমাত্র টেস্টের বাংলাদেশ দলে বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিতদের কয়েকজনকে। তবে ওয়ানডে দলের ক্ষেত্রে কোনো পরীক্ষা–নিরীক্ষার পথ বেছে নেওয়া হয়নি। পূর্ণ শক্তির দল নিয়েই যাচ্ছে বাংলাদেশ। আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে হবে ওয়ানডে বিশ্বকাপের আসর। এই সফরের দল গঠনের ক্ষেত্রে এই ব্যাপারটি ভাবনায় ছিল বলে জানান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। রোববার থেকে শুরু হতে যাওয়ার একমাত্র টেস্ট শেষে হারারেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলি হবে আগামী ৬, ৯ ও ১১ জুলাই। এরপর তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজও আছে, যে সিরিজের দল ঘোষণা হবে পরে।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।












