চুয়েট ছাত্রী হলে রোটারি ক্লাব চিটাগাং খুলশী সেন্ট্রালের ভেন্ডিং মেশিন হস্তান্তর

| বুধবার , ১ জুলাই, ২০২৬ at ৬:২৪ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের উদ্যোগে গত ২৮ জুন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তাপসী রাবেয়া হল, সামসুন্নাহার খান হল ও সুফিয়া কামাল হলে ছাত্রীদের ব্যবহারের জন্য ৩টি ভেন্ডিং মেশিন হস্তান্তর করেন। এতে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ এরশাদুল মোস্তফা। প্রধান অতিথি ছিলেন ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, তাপসি রাবেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোসা. রোকসানা খাতুন। ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ আজিজ নাজিমুদ্দীন, মোহাম্মদ মহিউদ্দিন এবং মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু। প্রধান অতিথি বলেন, ভেন্ডিং মেশিন হস্তান্তর একটি যুগোপযোগী পদক্ষেপ, যা ছাত্রীদের মানসিক স্বস্তি ও স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করবে। অনুষ্ঠানে ছাত্রীদের স্বাস্থ্য ও সুরক্ষায় ভেন্ডিং মেশিন গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। ক্লাব কর্মকর্তাবৃন্দ একটি এক্সরে মেশিন, লাইব্রেরিতে নতুন বই প্রদান করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযমুনা অয়েল পিএলসিতে ভিটিএস ড্যাশবোর্ড মনিটরিং সেল উদ্বোধন
পরবর্তী নিবন্ধবিদেশি প্রতিষ্ঠানের কাছে এনসিটি ও সিসিটি ইজারা না দেয়ার দাবি