যমুনা অয়েল পিএলসিতে ভিটিএস ড্যাশবোর্ড মনিটরিং সেল উদ্বোধন

| বুধবার , ১ জুলাই, ২০২৬ at ৬:২৪ পূর্বাহ্ণ

জ্বালানি পরিবহনে প্রযুক্তিনির্ভর নজরদারি ও কার্যক্রম আরও আধুনিক করার লক্ষ্যে আগ্রাবাদস্থ প্রধান কার্যালয় যমুনা ভবনে যমুনা অয়েল পিএলসিতে ভিটিএস ড্যাশবোর্ড মনিটরিং সেলের উদ্বোধন অনুষ্ঠান গত ২৯ জুন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি উদ্বোধন করেন যমুনা অয়েল পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জ্বালানি তেল বহনকারী ট্যাংকলরি ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নিরাপদ ও দক্ষ করে তোলা সম্ভব হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন কোম্পানির জিএম ও কোম্পানি সেক্রেটারি মো. মাসুদুল ইসলাম, সিএমও ডা. উত্তম বড়ুয়া, জিএম (মার্কেটিং) মোহাম্মদ হাসান ইমাম, জিএম (অপারেশন্স) মো. জসিম উদ্দিন, জিএম (এঅ্যান্ডএফ) মোহাম্মদ জোবায়ের চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের নতুন বোর্ড গঠন
পরবর্তী নিবন্ধচুয়েট ছাত্রী হলে রোটারি ক্লাব চিটাগাং খুলশী সেন্ট্রালের ভেন্ডিং মেশিন হস্তান্তর