চার মামলায় চিন্ময়ের জামিন আবেদনের রায় পেছাল

| মঙ্গলবার , ১২ মে, ২০২৬ at ৭:৩৭ পূর্বাহ্ণ

হত্যাসহ পৃথক চার মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চন্দন কুমার ধর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদনের ওপর রায় ঘোষণা পিছিয়ে আগামী ১৪ মে দিন ধার্য করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর এ বিষয়ে রুল জারি করেন হাইকোর্ট। খবর বাংলানিউজের।

গত বৃহস্পতিবার রুলের শুনানি শেষে রায়ের জন্য ১০ মে দিন নির্ধারণ করা হয়েছিল। এদিন একটি মামলায় তার জামিন আবেদন খারিজ করা হয়। আদালতে চিন্ময় দাসের পক্ষে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য শুনানিতে অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে অস্ত্র ও ইয়াবা ফেলে পালাল কারবারিরা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেপ্তার