চট্টগ্রাম রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের নতুন কমিটির অভিষেক

| শনিবার , ৮ আগস্ট, ২০২৬ at ৯:৫৮ পূর্বাহ্ণ

জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল, চট্টগ্রাম ওপেন লাইন শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ৬ আগস্ট সকালে কদমতলী সেতু কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মমিনুল ইসলাম মামুন। তিনি সংগঠনের ভাবমূর্তি সমুন্নত রাখা, শৃঙ্খলা বজায় রাখা এবং রেলওয়ে কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। চট্টগ্রাম ওপেন লাইন শাখার আহ্বায়ক মোঃ ইমরুল চৌধুরী এবং সদস্য সচিব মোঃ আবু বক্করের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মোঃ আসাদুজ্জামান দিদার, সহসাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হোসেন স্বপন, রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোঃ মনিরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম মিঠু, সহসাধারণ সম্পাদক মোঃ মুস্তাক আহমদ এবং ক্রীড়া সম্পাদক মোঃ নাদিম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিনকি আস্তানা শাখার সভাপতি মোঃ মোখলেছুর রহমান, সিজিডি শাখার আহ্বায়ক মোঃ নুরুল আলম বাবুল, ষোলশহর শাখার সভাপতি মোঃ শাহীন আলম, কারখানা শাখার সদস্য সচিব মোঃ সোহেল মাহমুদ, ডিআরএম শাখার সদস্য সচিব মোঃ সাইফুল আলম রিগেনসহ বিভিন্ন শাখা থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং বিপুল সংখ্যক নেতাকর্মী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুন্সীপাড়ায় মাদকবিরোধী মানববন্ধন
পরবর্তী নিবন্ধবিএনপিকে আরো একটি যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে