চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার রজতজয়ন্তী উৎসব আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে। ‘গৌরবের ২৫ বছর’ শীর্ষক এ আয়োজনে থাকছে র্যালি, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, সম্মাননা প্রদান, নৃত্য, আবৃত্তি, সঙ্গীত ও ব্যান্ড পরিবেশনা। রজতজয়ন্তী উৎসব উদ্বোধন করবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।
বিশেষ অতিথি থাকবেন অধ্যক্ষ ড. আনোয়ারা আলম, কবি–সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, সংগীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ। সংগীত ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রয়াত ছয় গুণী শিল্পীকে দেওয়া হবে মরণোত্তর সম্মাননা।












