চবির নতুন প্রক্টর হলেন অধ্যাপক কামরুল হোসেন

চবি প্রতিনিধি | বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হোসেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক ড. মো. কামরুল হোসেনকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাসহ এক বছরের জন্য নিজ দায়িত্বের অতিরিক্ত প্রক্টর নিয়োগ করা হলো। নতুন প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে যে নতুন দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালনে সর্বোচ্চ চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ের শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও শিক্ষার্থীদের কল্যাণে নিরন্তর কাজ করে যাব। দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করছি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার রজতজয়ন্তী ২৫ সেপ্টেম্বর
পরবর্তী নিবন্ধসিভাসু’র নতুন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী