রাঙামাটির লংগদু উপজেলায় সৎ বাবার বিরুদ্ধে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় আরেক যুবককে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়ন থেকে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী তার মায়ের সঙ্গে ওই এলাকায় সৎ বাবার বাড়িতে বসবাস করতো। অভিযোগ উঠেছে, গত সপ্তাহে বাড়িতে মেয়েটিকে একা পেয়ে সৎ বাবা ফজলুল হক চৌধুরী (৬৫) তাকে ধর্ষণ করেন। পরে বিভিন্ন সময়ে তাকে নির্যাতনও করা হয়। এদিকে বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর ওই মেয়েকে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী যুবক শহিদুল (২৩)। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর সোমবার রাতে লংগদু থানা পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। লংগদু থানার ওসি মো. জাকারিয়া বলেন, ঘটনাটি গত এক সপ্তাহ আগে ঘটেছে বলে জানা যায়।












