দখিনা স্পোর্টস আয়োজিত দখিনা আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টর ৪র্থ আসর কাল ৮ অক্টোবর রোববার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে। এবারের টুর্নামেন্টে বৃহত্তর চট্টগ্রামের ৮টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। রোববার বেলা ২ টায় উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ও সাউদার্ন ইউনিভার্সিটি। সোয়া ৩ টায় ২য় ম্যাচে মুখোমুখি হবে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও বান্দরবান ইউনিভার্সিটি।
‘বি’ গ্রপের দলসমূহ হচ্ছে ভেটেরিনারি ইউনিভার্সিটি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, পোর্টসিটি ইউনিভার্সিটি ও ইউএসটিসি।
টুর্নামেন্ট সফলভাবে শেষ করার জন্য সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন টুর্নামেন্টের আয়োজক দখিনা স্পোর্টসের চেয়ারম্যান অধ্যাপক সরওয়ার জাহান ও সদস্য সচিব সাইফুল্লাহ্ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।












