চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের মিলনমেলা

| শুক্রবার , ৭ আগস্ট, ২০২৬ at ৭:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের ১ম ‘চাচক্র ও মিলনমেলা’ গত ৩ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়াম সংলগ্ন একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। রাজনীতি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর ড. মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর ড. এম.এ গফুর। বক্তব্য রাখেন প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দিন, প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. এম. বদিউল আলম, প্রফেসর ড. বেনু প্রসাদ বড়ুয়া, প্রফেসর সেকান্দর খান, প্রফেসর হায়াত হোসেন, প্রফেসর ড. অমল ভূষণ নাগ। স্মৃতিচারণ করেন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, প্রফেসর ড. মো. ফসিউল আলম, প্রফেসর রনজিত দে, প্রফেসর ড. জ্যোতি প্রকাশ দত্ত, প্রফেসর ড. সিদ্দিক আহমদ চৌধুরী, প্রফেসর মনসুর উদ্দিন আহমেদ, প্রফেসর ড. তাপসী ঘোষ রায়, প্রফেসর বেনু কুমার দে, প্রফেসর ড. দেব প্রসাদ পাল, প্রফেসর ড. রনজিত কুমার চৌধুরী, প্রফেসর চৌধুরী মোহাম্মদ আলী, প্রফেসর ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া, আবু তাহের চৌধুরী, প্রফেসর ড. শওকতুল মেহের, প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, প্রফেসর ড. সুলতান আহমেদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে চবি’র বিভিন্ন বিভাগের অবসরপ্রাপ্ত বিপুল সংখ্যক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে চবি’র প্রয়াত শিক্ষকদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ গৃহীত হওয়ার পর তাঁদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. শাহ মোহাম্মদ শফিকুল্লাহ। অনুষ্ঠানে ‘চিটাগাং ইউনিভার্সিটি রিটায়ার্ড টিচার্স ফোরাম’ (সিইউআরটিএফ) সংগঠনের নাম এবং প্রফেসর ড. মাহফুজুল হক চৌধুরীকে আহ্বায়ক ও প্রফেসর ড. এম.. গফুরকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে পুকুরে ডুবে ১ ব্যক্তির মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন