রাউজান কাগতিয়া মাইজপাড়া হযরত গাউছুল আজম মুনিরী (রা.) তাহফিজুল কোরআন ও নুরানী মাদ্রাসার গতকাল শনিবার নূরানী ৩য় শ্রেণির শিক্ষার্থীদের ছবক শেষ হওয়ায় পবিত্র খতমে কোরআন মাহফিল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মাওলানা মুহাম্মদ শফিউল আলম। বক্তব্য রাখেন মাদরাসার প্রধান শিক্ষক মোহাম্মদ জুবায়ের, কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদ্রাসার আরবি প্রভাষক মুহাম্মদ গোলাম রাব্বানী ফয়সাল ও মুহাম্মদ শাহাদাত।
উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সহ–সভাপতি কাজী মুহাম্মদ ইসমাইল, ছৈয়্যদ মুহাম্মদ বোরহান উদ্দিন, মুহাম্মদ আবদুল করিম, মহল্লা কমিটির সভাপতি মোহাম্মদ নুরুচ্ছাফা, মোহাম্মদ দিদু সওদাগর, মোহাম্মদ নুরুল আবছার, মুহাম্মদ জাকির, মোহাম্মাদ হারুন, মোহাম্মদ তাফসির, মোহাম্মদ আলমগীর, মুহাম্মদ সাইফুল ইসলাম ও মুহাম্মদ গিয়াস উদ্দিন।
সমাবেশে কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, মাদরাসার সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদেরকে কোরআন–সুন্নাহর পরিপূর্ণ অনুসরণের শিক্ষা দিতে হবে। যা শিক্ষার্থীদেরকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করে মানবীয় গুণাবলীকে বিকশিত করার মাধ্যমে দেশ ও জাতির দক্ষ মানব সম্পদে পরিণত করবে। কোরআন ও সুন্নাহর বিধান যথাযথভাবে শিক্ষা প্রদানের জন্য কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু এই মাদরাসা প্রতিষ্ঠা করেন।
মিলাদ –কিয়াম শেষে মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












