কাপ্তাই উপজেলায় গতকাল যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কাপ্তাই জোনের পক্ষ থেকে সুধী সমাবেশ এবং প্রীতিভোজের আয়োজন করা হয়। বীরশ্রেষ্ঠ শহীদ সৈনিক আফজাল হলে আয়োজিত সুধী সমাবেশ ও প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই ব্যাটালিয়ন ৩৮ বীর এর অধীনায়ক লে. কর্নেল নাজমুল কাদির শুভ।
অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসার আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই থানার ওসিসহ বেসামরিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত অতিথিবৃন্দ প্রীতিভোজে অংশ নেন।












