নগরীর আন নিসা একাডেমীর অভিভাবকদের সঙ্গে চেয়ারম্যানের মতবিনিময় সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন–আন–নিসা একাডেমির চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন একাডেমির কো–চেয়ারম্যান ইয়াসমিন আলম, আল হামিম ইন্সটিটিউটের অধ্যক্ষ আরিফুল ইসলাম, তাওহিদুল উম্মাহ মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হামিদ এবং ইরফান মাহমুদ আবির। সভাপতিত্ব করেন একাডেমির অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে আন–নিসা একাডেমি থেকে প্রথমবারের মতো হিফজ সম্পন্নকারী শিক্ষার্থী হাফেজা মাইমুনা খানম তাসমিয়াকে বিশেষ সম্মাননা প্রদান। এছাড়া আরও দুইজন শিক্ষার্থীকে পবিত্র কোরআনের হিফজ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হিসেবে হিফজ সবক প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












