চট্টগ্রাম একাডেমি-মমতাজ সবুর সাহিত্য সম্মাননা পাচ্ছেন কথাসাহিত্যিক সুব্রত বড়ুয়া

| রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৮:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত লেখিকা মমতাজ সবুর সাহিত্য সম্মাননা ও পুরস্কার ২০২৬ পাচ্ছেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও বিজ্ঞানলেখক অধ্যাপক সুব্রত বড়ুয়া। আগামী ২৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৫ টায় একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরস্কার হিসেবে থাকছে সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ সম্মানী। ‘কথাসাহিত্যে ও বিজ্ঞানসাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ’ তাঁকে এই সম্মাননা প্রদান করা হবে। জুরি বোর্ডের প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম একাডেমির পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরিচালক মো. ইমতিয়াজ ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক লেখক জাহাঙ্গীর মিঞা, সাবেক মহাপরিচালক প্রাবন্ধিক নেছার আহমদ, কবি শিশুসাহিত্যিক অরুণ শীল, পরিচালক শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, গল্পকার সাংবাদিক বিপুল বড়ুয়া, লেখক এস এম আবদুল আজিজ, কবি গল্পকার সুলতানা নুরজাহান রোজী, কবি সংগঠক শারুদ নিজাম, কবি–গীতিকার জসিম উদ্দিন খান, প্রাবন্ধিক–কলামিস্ট রেজাউল করিম স্বপন, অনুবাদক–গল্পকার ফারজানা রহমান শিমু, প্রাবন্ধিক শিশুসাহিত্যিক বাসুদেব খাস্তগীর, কবি আবুল কালাম বেলাল ও প্রতিষ্ঠাতা সংগঠক রাশেদ রউফ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোপাদিয়া ইউনিয়নে মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে রবিউল আলমের নাটক বর সংকট মঞ্চস্থ