বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চট্টগ্রাম আগমনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে শুদ্ধ সঙ্গীতচর্চার সংগঠন রক্তকরবী। গত ২০ নভেম্বর ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে আয়োজনে এই স্মরণসন্ধ্যা অনুষ্ঠিত হয়। শুরুতে কবি ও সাংবাদিক আবুল মোমেন বিদ্রোহী কবির চট্টগ্রামে আগমন নিয়ে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন। রক্তকরবীর শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন। এছাড়াও সংগীত পরিবেশন করেন, শর্মিষ্ঠা, সুমি ভট্টাচার্য, পূর্বা চৌধুরী, সুরঞ্জিত চৌধুরী। সবশেষে দুজন অতিথি শিল্পী রাজেশ সাহা এবং গৌরী নন্দী গাইলেন নজরুলের বিখ্যাত ও জনপ্রিয় বেশ কিছু গান। শিল্পীদের যন্ত্রানুষঙ্গে ছিলেন– কীবোর্ডে– সৃজন রায়, তবলায়–সানি দে ও মন্দিরায়–মো. ফারুক হোসেন। অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন রক্তকরবীর সংগঠক ও সঙ্গীতজ্ঞ শীলা মোমেন। প্রেস বিজ্ঞপ্তি।











