খোকাখুকুর ইচ্ছে এবার
কোরবান দিবে লাল ষাঁড়,
দেখতে হবে নাদুসনুদুস
উঁচু হবে তার ঘাড়।
বলবে ওরা বাবার কাছে
মনকে শুদ্ধ করতে,
আল্লার নামে শপথ করে
হালাল টাকায় কিনতে।
তিন ভাগ করে একভাগ মাংস
বিলি করবে গাঁয়ে,
আত্মীয় স্বজন সবাই খাবে
থাকবে না আর দায়ে।
কোরবান হল মন পরীক্ষা
শুদ্ধ হলে সে পাশ,
আল্লার দিদার পেতে হলে
নিয়ত থাকবে তার খাস।









