মানবপ্রেমী নজরুল

শচীন্দ্র নাথ গাইন | বুধবার , ২০ মে, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

মাথা ভরা ঝাঁকড়ানো চুল

বুদ্ধিদীপ্ত চোখ,

ভীষণ ভালো বাসতো তাঁকে

খেটেখাওয়া লোক।

কষ্ট গাঙে সাঁতরানো তাঁর

জন্ম থেকেই শুরু,

অভাব নিয়ে চললেও বুক

হয়নি ভয়ে দুরু।

মক্তবের পাঠ শেষ না হতেই

চাকরি চলে খোঁজা,

বাপহারা হন অকালে তাই

চাপলো ঘাড়ে বোঝা।

দ্রোহের ভাষায় কাব্য লিখে

পেলেন অধিক খ্যাতি,

মানবপ্রেমী কবি নজরুল

সবার স্বজনজ্ঞাতি।

পূর্ববর্তী নিবন্ধকোরবানির ঈদ
পরবর্তী নিবন্ধখোকাখুকুর কোরবান