খালেদা জিয়ার আদর্শে জনকল্যাণে কাজ করতে হবে

দক্ষিণ বাকলিয়ায় উপহার বিতরণে আবু সুফিয়ান

| মঙ্গলবার , ১৮ আগস্ট, ২০২৬ at ৯:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করে গেছেন। দেশের স্বার্থ ও জনগণের অধিকার রক্ষায় তিনি কখনো আপস করেননি। তাঁর আদর্শ ও গণতান্ত্রিক চেতনা ধারণ করে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনসংগ্রাম করে বিজয় অর্জন করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা খালেদা জিয়ার আদর্শ ও গণতান্ত্রিক চেতনা ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাব।

তিনি গতকাল সোমবার দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ইসহাক চৌধুরী আলিম স্মৃতি সংসদের উদ্যোগে ‘উপহার সামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান বক্তার ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু।

ইসহাক চৌধুরী আলিম স্মৃতি সংসদের সভাপতি ইয়াকুব চৌধুরী নাজিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইয়াছিন চৌধুরী আছু, ইউনুছ চৌধুরী হাকিম, এস এম সেলিম,ইমতিয়াজ উদ্দিন অপু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে বসতঘরে ডাকাতি
পরবর্তী নিবন্ধ৭০টি পরিবার পেল জোন্টা ক্লাবের খাদ্যসামগ্রী