জোন্টা ক্লাব অব চট্টগ্রাম মানবতার সেবা এবং নারী ও শিশুদের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। সমপ্রতি ভয়াবহ বন্যায় কঙবাজার, বান্দরবান এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্যোগের শুরুতেই জোন্টা ক্লাব অব চট্টগ্রাম ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। ক্লাব টিম প্রথমে কাপ্তাই ও মদুনাঘাট খালপাড় এলাকায় যায় এবং বন্যাকবলিত ও অসহায় পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে। মোট ৭০টি পরিবারকে সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে প্রায় ১৪ কেজি ওজনের একটি করে খাদ্য সামগ্রীর ব্যাগ দেওয়া হয়।
এরপর যুবকেন্দ্রিক দাতব্য কার্যক্রমে নিয়োজিত এনজিও বীকন এবং জোন্টা ক্লাব অব ঢাকা ৪ এর সহযোগিতায় জোন্টা ক্লাব অব চট্টগ্রাম কঙবাজারের পেকুয়া উপজেলায় ‘আপন ঘর’ পুনর্বাসন প্রকল্প গ্রহণ করে। এই প্রকল্পের আওতায় সাতটি গ্রামের ২৫টি পরিবারকে সহায়তা করা হয়, যাদের ঘর বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই উদ্যোগের মাধ্যমে গ্রামবাসীদের ঘর পুননির্মাণের সুযোগ করে দেওয়া হয়েছে, যাতে তারা আশার সঙ্গে নতুন করে জীবন শুরু করতে পারেন।
জোন্টা ক্লাব অব চট্টগ্রামের টিম বন্যাকবলিত এলাকাগুলোতে গিয়ে মানুষের দুর্ভোগ ও কষ্ট সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ পায়। এই মানবিক কার্যক্রমে উপস্তিত ছিলেন জোন্টা ইন্টারন্যাশনালের পাস্ট ইন্টারন্যাশনাল ডাইরেক্টর দিলরুবা আহমেদ, এড়িয়া পরিচালক ফারহানাজ কাইয়ুম, জোন্টা ক্লাব অব চিটাগাং প্রেসিডেন্ট রেবেকা নাছরীন, সেক্রেটারি রেহেনুমা খান এবং সদস্য রিনা নিযাম, রাশেদা বাবর,জারিন নিযাম শেখ ও জামিলা ইউসুফ। প্রেস বিজ্ঞপ্তি।











