কোরবানির ঈদ

শারমিন নাহার ঝর্ণা | বুধবার , ২০ মে, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

বছর ঘুরে এলো আবার

ঈদটা সবার মাঝে,

হিংসা বিদ্বেষ ভুলে সবাই

মনটা দেব কাজে।

ধনী গরিব সবার সাথে

খুশি মনে চলব,

ভালোবাসার পরশ দিয়ে

মিষ্টি কথা বলব।

ঈদের সময় সাধ্য মতো

কোরবানিটা করব,

রেষারেষি ভুলে সবাই

সুস্থ সমাজ গড়ব।

পূর্ববর্তী নিবন্ধরহিমের ছোট্ট ত্যাগ
পরবর্তী নিবন্ধমানবপ্রেমী নজরুল