কাপ্তাইয়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেপ্তার

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৮:৪১ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার বাঙালহালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম তালুকদারকে গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। তিনি বাঙালহালিয়া ইউনিয়নের শফিপুর পাবনা টিলা এলাকার বাসিন্দা শাহাদাত তালুকদারের ছেলে।

চন্দ্রঘোনা থানা পুলিশ সূত্র জানায়, পাবনা টিলা এলাকায় নিজ বাড়ি থেকে মাসুম তালুকদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বাঙালহালিয়া পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। সেখান থেকে তাকে রাঙামাটি সদর কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মাসুম তালুকদারকে কোন মামলায় বা কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
পরবর্তী নিবন্ধতিন মাস পর গাছখেকো সালাউদ্দিন গ্রেপ্তার