কাউন্সিল চেয়ারপার্সন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপুকে সংবর্ধনা

| বুধবার , ২৪ জুন, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

নব নির্বাচিত কাউন্সিল চেয়ারপার্সন ২০২৫২০২৬ সেবা বর্ষের লায়ন্স জেলা ৩১৫বি৪ (চট্টগ্রাম) এর গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু কাউন্সিল চেয়ারপার্সন নির্বাচিত হয়ে প্রথমবারের মত চট্টগ্রাম আগমন উপলক্ষে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেলা ৩১৫বি৪ পক্ষ হতে উষ্ণ অভ্যর্থনা প্রদান করা হয়।

অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন রুপম কিশোর বড়ুয়া, ১ম ভাইস জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন মো. আবু বক্কর সিদ্দীকি, কেবিনেট সেক্রেটারি লায়ন মো. আবু মোর্শেদ, জিএসটি ডিষ্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন মোর্শেদুল হক চৌধুরী, এলসিআইএফ কোঅর্ডিনেটর লায়ন এ কে এম নবিউল হক সুমন, অনুষ্ঠান কমিটির চেয়ারম্যান লায়ন মো. হুমায়ুন কবির, মেম্বার সেক্রেটারি লায়ন খোরশেদ আলম এবং আরসি হেডকোয়ার্টার লায়ন তারেক কামাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসাবঞ্চিত মানুষের সেবায় কাজ করছে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন : এমএ সালাম
পরবর্তী নিবন্ধসরকার কথায় নয় কাজে বিশ্বাসী