কর আইনজীবী ঐক্য পরিষদের কর্মশালায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, কর আইন কে শুধুমাত্র রাজস্ব আহরণের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে মানবিক আইনে পরিণত করা প্রয়োজন। জনগণকে সম্মিলিতভাবে কর প্রদান উৎসাহিত করা প্রয়োজন। তিনি বলেন, বর্তমান সরকার রাজস্ব আইনে ব্যাপক পরিবর্তন এনেছে। জনগণ যাতে সহজে আয়করের রিটার্ন সাবমিট করতে পারে সেইজন্য অনলাইনে রিটার্ন প্রদানের সুযোগ প্রদান করেছেন। কর আইনজীবীরা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা পালন করে থাকেন।
তিনি চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদের উদ্যোগে আয়কর পরিপত্র ২০২৬–২০২৭ এর উপর কর্মশালায় উদ্ধোধকের বক্তব্যে একথা বলেন। অ্যাডভোকেট মোস্তফা কামাল মনসুরের সভাপতিত্বে ও সনজয় আচার্য্য ও কাশেম মোল্লার যৌথ সঞ্চালনায় গতকাল শনিবার চট্টগ্রাম জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় মূখ্য আলোচক ছিলেন মো. মনিরুজ্জামান এফসিএ। আলোচক ছিলেন অ্যাডভোকেট কে.এস আব্বাসী, নুরুল আমিন, কুতুব উদ্দিন, সাইয়েদুল হক মজুমদার, শেখ শাহাজাহান ঠাকুর, আবু নাছের বীন হাশেম, মোহাম্মদ ইলিয়াস প্রমুখ। আয়কর আইনের ওপর বিভিন্ন প্রশ্নের উত্তর ও আইনী সমাধান প্রদান করেন মোহাম্মদ মনিরুজ্জামান। প্রেস বিজ্ঞপ্তি।













