প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে গত ২ অক্টোবর আয়োজন করা হয়েছে ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ শিরোনামে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের ৬ষ্ঠ পর্ব। প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নিজস্ব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ছিলো সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও কথামালার অনন্য সমন্বয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পটিয়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নতুন ও প্রতিষ্ঠিত শিল্পীরা। আয়শা ছিদ্দিকা ইশার সঞ্চালনায় অনুষ্ঠানে কথামালার শুরুতেই শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি।
বক্তব্য রাখেন অধ্যাপক শান্তপদ বড়ুয়া, অধ্যাপক আকতার হোসেন, শর্মিলা দাশ, হামেদ হাসান, শিবু মল্লিক, নীহারিকা পাল, হৈমন্তী দে।
বক্তারা বলেন, আনন্দলোকে মঙ্গলালোকে শিরোনামে প্রত্যয়ের সাংস্কৃতিক আয়োজন সাংস্কৃতিক কর্মীদের আলোর পথ দেখাবে। নতুন সংগঠক ও শিল্পী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, এই সাংস্কৃতিক আড্ডা পটিয়ার তথা তৃণমূলের সাংস্কৃতিক কর্মকান্ড প্রসারে ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে পটিয়ার বিভিন্ন সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।













