হাটহাজারীর উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আশরফ আলীর বিদায় সংবর্ধনা গত শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এনায়েত বাজার মহিলা কলেজের সাবেক অধ্যাপক রোকেয়া বেগম। বিশেষ অতিথি ছিলেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুল আলম, আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যাপক খালেদা বেগম, বিদ্যালয়ের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. আবু নাছের, প্রভাষক আবু রায়হান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নুরুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রফিক আহম্মদ, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ রফিক প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।











